Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পলিত

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৯

সিলেটের বিশ্বনাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পলিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বিশ্বনাথ স্মৃতিস্তম্ভ চত্তরে বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বুদ্ধিজীবী হত্যার নেপথ্য নায়ক ও পরিকল্পনাকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। তাহলেই ঘাতক দালাল রাজাকার তথা যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন দেশ ও জাতীর পথ প্রদর্শক। স্বাধীন বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার হীন উদ্দেশ্যে পাকিস্তানী জল্লাদ বাহিনী ও এ দেশীয় রাজাকার আলবদর চক্র একাত্তরের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের বাসা-বাড়ী থেকে চোখ বেধে ধরে ধরে নিয়ে বিভিন্ন বদ্ধভূমিতে পৈশাচিক নির্যাতন করে হত্যা করা হয়।

সংগঠনের সভাপতি সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে বক্তব্য দেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মনি কাঞ্চন চৌধুরী, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খালেদ উদ্দিন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, বাংলাদেশ কবিতা পরিষদের বিশ্বনাথ শাখার সভাপতি আব্দুল হান্নান ইউজেটিক্স, সংগঠক বিভাংশু গুন বিভু, বিশ্বনাথ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনহার আলী  বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেল।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতন্ত্রী পার্টির বিশ্বনাথ উপজেলার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সহ-সভাপতি কবির আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহসভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক রোহেল উদ্দিন, সদস্য বদরুল ইসলাম মহসিন, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, ছড়াকার নিরঞ্জন মনি বিশ্বাস, বিজন চন্দ্র দাস বিজয়, সংগঠক শফিক আহমদ পিয়ার, আজিম, আব্দুর রহমান, বিশ্বনাথ দর্জি কল্যাণ সংস্থার সভাপতি কাওছার আহমদ, বিশ্বনাথ থিয়েটারের সদস্য ফয়জুল ইসলাম, বাসিয়া খেলাঘর আসরের সহ-সভাপতি শফিক রুহিন, সহ-সাধারণ সম্পাদক প্রীতম দাশ তুর্জ, সাংগঠনিক সম্পাদক মো. সোলেমান, অর্থ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়ামিন, রাজ সংগীতালয়ের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন রাজ প্রমুখ।     

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.