Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ধর্ষণের অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৯

সিলেটের বিশ্বনাথে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জামিল মিয়া (২২) নামের এক যুবককে পিটিয়ে পুলিশে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টারদিকে উপজেলার মনোহরপুর গ্রাম এলাকা থেকে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন ওই কিশোরীর স্বজনরা। এরপর রাতেই কিশোরী নিজে বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, (মামলা নং ২০)।

মামলার প্রেক্ষিতে শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে ওই যুবককে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত জামিল সুনামগঞ্জের ছাতক উপজেলার বউলা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানা পুলিশের এসআই গোপেশ দাস।  তিনি জানান, আত্মীয়তার সূত্রে জামিল প্রায়ই ওই কিশোরীর বাড়িতে আসা যাওয়া করতো। কিন্তু শুক্রবার রাতে চুপিসারে এসে বাড়ির কারো সঙ্গে দেখা না করে হঠাৎ কিশোরীর ঘর থেকে বের হয়ে দৌঁড়ে পালাতে চাইলে বাড়ির লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.