Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে পৃথকস্থানে কম্বল বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৯

গোয়াইনঘাটে পৃথকস্থানে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় গোয়াইনঘাটের পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ে অভিযাত্রিক ইয়থ ক্লাবে এবং বিকাল ৪টায় মনরতরল বাজারে মোহনা সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে শীতার্তদের মধ্যে সরকারী সহায়তায় কম্বল বিতরণ করা হয়।

মানিক মিয়া ও সমাজসেবী আব্দুল আহাদের পৃথক সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২নং পশ্চিম জাফলং ইউ. পি চেয়ারম্যান মো. আব্দুস সালাম,পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস শহিদ, বীরবল কুমার ঘোষ,পশ্চিম জাফলংয়ের ইউ. পি সদস্য জালাল উদ্দিন বাবুল গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা রসু উদ্দিন, যুবলীগ নেতা মাসুক আহমদ প্রমুখ।  

অনুষ্ঠান পরিচালনা করেন, অভিযাত্রিক ইয়থ ক্লাবের সাধারণ সম্পাদক প্রমেশ দেব নাথ, মোহনা সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক রফিক আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.