Sylhet Today 24 PRINT

দিরাইয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

দিরাই প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৯

দিরাইয়ে রাতের আঁধারে শ্রমিক নেতা দিলীপ বর্মনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার দুপুরে দিরাই প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের সামনে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিরাই শাখার সভাপতি জাহিনুর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মাইক্রো সমিতির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নুরুল হক, সুনামগঞ্জ জেলা বাস শ্রমিক সমিতির সভাপতি লায়েক মিয়া, সাধারণ সম্পাদক আলিম মিয়া, শ্রমিক নেতা মাসুদ মিয়া, বাবলু মিয়া, মসুদ মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২ ডিসেম্বর রাত সাড়ে ৯ টার দিকে শ্রমিক নেতা দিলীপ বর্মন দিরাই বাজার থেকে বাড়ি ফেরার পথে কালনী ব্রীজে সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন ঘটনার ১২ দিন অতিবাহিত হলেও কোন আসামী গ্রেফতার না হওয়ায় আমরা হতাশ হয়েছি। যদি অনতিবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.