সংবাদ বিজ্ঞপ্তি | ১৪ ডিসেম্বর, ২০১৯
দিরাই উপজেলার ভাটিপাড়া পাথারিয়া বাংলা বাজার অনিমজ্জিত সড়কের দাবিতে মানববন্ধন করেছে তিন ইউনিয়নের বাসিন্দারা। শনিবার দুপুরে স্থানীয় ভাটিপাড়া বাজারে সুবিধাবঞ্চিত জনগণের ব্যানারে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ ও সমাজকর্মী রুবেল আহমদের যৌথ পরিচালনা বক্তব্য রাখেন ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কাজী, রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ান খান, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন তালুকদার, হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদুল ইসলাম, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সমাজকর্মী শিবলী চৌধুরী, কবি আবিদ ফায়সাল, ব্যাংকার মইনুল ইসলাম জুবের, সাংবাদিক আবু তাহের চৌধুরী, সৈদুর রহমান তালুকদার, আওয়ামী লীগ নেতা শাহ আলম দীপ, উদ্যোগক্তা ও সমাজকর্মী শোকরান চৌধুরী, যুবলীগ নেতা সানোয়ার হোসেন কাজী, ফুয়াদ আল নোমান, জমিয়ত নেতা মাওলানা মুহিবুর রহমান, মাওলানা জাবির হোসেন চৌধুরী, সমাজকর্মী সোহেল আহমদ সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
বক্তারা দাবি করেন, মাত্র সাড়ে ১১ কিলোমিটার রাস্তার কারণে আমার আজ রাজপথে নামতে হচ্ছে। সরকার হাজার হাজার কিলোমিটার রাস্তার উন্নয়ন করছেন অথচ পাথারিয়া বাংলা বাজার ভায়া ভাটিপাড়া রাস্তার মাত্র সাড়ে ১১ কিলোমিটার দুরত্ব। এই রাস্তা দিয়ে জেলার ৩টি ইউনিয়নের মানুষ শুধু চলাচল করেন না পার্শ্ববর্তী নেত্রকোনা ও খালিয়াজুরী মানুষ ও প্রতিদিন চলাচল করেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে প্রতিদিন ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। অবিলম্বে পাথারিয়া বাংলা বাজার ভায়া ভাটিপাড়া অনিমজ্জিত রাস্তা করে দিতে সকল ব্যবস্থা করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।