Sylhet Today 24 PRINT

জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়নের লক্ষে সভা

৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৫ ডিসেম্বর, ২০১৯

সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরকে পৌরসভা ঘোষণা করার দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ডিসেম্বর শুক্রবার রাতে জৈন্তাপুর প্রেসক্লাবে নিজপাট এলাকার গন্যমান্য ব্যক্তিগণের সমন্বয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল।

সভায় বক্তারা বলেন, জৈন্তাপুর উপজেলা সদরকে পৌরসভা ঘোষনা করা এখন সময়ের দাবীতে পরিনত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের পৌরসভা নীতিমালা মতে জৈন্তাপুর পৌরসভা গঠন করার মত যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে। জৈন্তাপুর উপজেলা সদরের নিজপাট নগরী এক সময়ে তৎকালীন জৈন্তিয়া রাজ্যের রাজধানী ছিল। এখানকার জনসংখ্যা, ভোটার, আয়তন, জনসাধারনের পেশা, জনসংখ্যার ঘনত্ব সহ সব মিলিয়ে পৌরসভা গঠন করার মত উপযুক্ত এলাকা হিসাবে বিবেচনা করা জনগনের দাবী। জৈন্তাপুর উপজেলা সদরকে পৌরসভা ঘোষনা করতে স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে এই দাবী জানানো হয়।

সভায় বিস্তারিত আলাপ আলোচনা করে “জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়ন পরিষদ” নামে পৌরসভা বাস্তবায়নের লক্ষে ৭১সদস্য বিশিষ্ট একটি জেনারেল কমিটি এবং ১৩সদস্য বিশিষ্ট লিয়োজ কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটি‘তে আহবায়ক হিসাবে আতাউর রহমান বাবুল ও সদস্য সচিব হিসাবে সাংবাদিক নূরুল ইসলাম, সদস্যরা হলেন- হায়দার আলী, আব্দুল মতিন শাহীন, হাসিনুল হক হুসনু, শফিকুর ইসলাম পাঠোয়ারী, সজিদ মোহন ধর, সাংবাদিক আবুল হোসেন মোঃ হানিফ, সাংবাদিক মোঃ রেজওয়ান করিম সাব্বির, আমিনুল ইসলাম সোহেল, শামীম আহমদ, এনামুল হক, শফিকুল ইসলাম।

সাংবাদিক নূরুল ইসলামের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সমাজসেবী মোঃ হায়দর আলী, আব্দুল মালিক পাখি, বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র কুমার দে, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাজী মোঃ আনোয়ার হোসেন, মাস্টার শওকত হায়াত খান, আব্দুল মতিন শাহীন, আমিরুল আলম, হাসিনুল হক হুসনু, মোঃ মাহমুদ আলী, শফিকুল ইসলাম পাঠোয়ারী, নিজাম উদ্দিন, মো: আব্দুর রব, মুহিব আলী, শফিকুল ইসলাম, ফিরোজ উদ্দিন, আমিনুল ইসলাম সোহেল, এনামুল হক, মোঃ সামছুদ্দিন, গোলাম করিম(কন্টু), মাসুক আহমদ, সাংবাদিক আবুল হোসেন মোঃ হানিফ, মোঃ রেজওয়ান করিম সাব্বির, সজিত মোহন ধর, শামীম আহমদ, প্রবাসী বাবুল মিয়া, ফয়েজ আহমদ, মোস্তাক আহমদ, শাহীন আহমদ ও ফারুক আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.