Sylhet Today 24 PRINT

শহীদ বুদ্ধিজীবী দিবসে কুলাউড়ার আলোক প্রজ্বলন

কুলাউড়া প্রতিনিধি |  ১৫ ডিসেম্বর, ২০১৯

শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে কুলাউড়ায় আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় এ কর্মসূচি পালনকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলাউড়া বন্ধু সভার সভাপতি সাংবাদিক নাজমুল বারী সোহেল, উপদেষ্টা শহিদুল ইসলাম তনয়, সাবেক সাধারণ সম্পাদক একেএম জাবের, সিনিয়র সদস্য সাংবাদিক এস আলম সুমন, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সহ সম্পাদক মো. কামরুল ইসলাম, সদস্য আজিজুল ইসলাম উজ্জ্বল,আনিসুল ইসলাম সুজন, রাফে আবু রাজিন, আশিকুল ইসলাম বাবু, মাহবুব হোসেন চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.