Sylhet Today 24 PRINT

জৈন্তাপুর প্রেসক্লাবের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৫ ডিসেম্বর, ২০১৯

জৈন্তাপুর প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১৯ পালন করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ৩টায় দিবসটি উপলক্ষে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার বেলালের সঞ্চালনায় আলোচনা সভার আয়োজন করা হয়।

বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করেন জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, অর্থ সম্পাদক মীর শোয়েব আহমদ, প্রচার প্রকাশনা সম্পাদক শাহজাহান কবির খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহেল আহমদ, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি শোয়েব উদ্দিন ও বাংলাদেশের আলো পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি সোহেল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.