Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা থেকে ৩১২ পিস ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ১৫ ডিসেম্বর, ২০১৯

সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৩১২ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটককৃত দুজন হলেন- বিশ্বনাথের সৈয়দপুর সদরগাঁও এলাকার নুরুল ইসলামের ছেলে মনির হোসেন (২৬) ও জকিগঞ্জের গড়ের গ্রামের আব্দুল খালিকের ছেলে আল আমিন (২৫)।

শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে উপজেলার বদিকোনা এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃত দুজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মনিরুজ্জামান। তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.