Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে সিলেট চেম্বার অব কমার্সের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ডিসেম্বর, ২০১৯

মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও লাখো বাঙালি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, সহ-সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. আব্দুর রহমান (জামিল), মো. আতিক হোসেন, প্রাক্তন পরিচালক মুকির হোসেন চৌধুরী, সিলেট চেম্বারের নির্বাচন বোর্ড ২০১৯ এর সদস্য এডভোকেট মো. জুনেল আহমদ ও সম্মানিত সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.