নিজস্ব প্রতিবেদক | ১৬ ডিসেম্বর, ২০১৯
বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বিজয় দিবস হলো বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এ অর্জনের পেছনে রয়েছে, শোষণ-বঞ্চনার পাশাপাশি রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস। আর এই ইতিহাস বুকে লালন করেই জাতীয়তাবাদী দলের সকলকে চূড়ান্ত বিজয়ে অংশ নিতে হবে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় সিলেট মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়া, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মাশুক এলাহী চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন আহমদ, হকার্স দলের সভাপতি আব্দুল আহাদ, সহ-সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক খোকন ইসলাম, জয়েন্ট সেক্রেটারি দিপু আহমদ, চাঁন্দ মিয়াসহ জেলা ও মহানগর শ্রমিক দল ও হকার্স দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।