Sylhet Today 24 PRINT

শহীদ মিনারে বিএনপি ও যুবলীগের মধ্যে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ডিসেম্বর, ২০১৯

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজিত হওয়ার ঘটনা ঘটেছে। মহান বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে তাদের মধ্যে কিছুটা উত্তাপ ছড়িয়ে পড়ে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে শহীদ মিনারে ফুল নিয়ে উপস্থিত হন সিলেট জেলা-মহানগর বিএনপি ও মহানগর যুবলীগের নেতাকর্মীরা।

এ সময় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে বিএনপি ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে।

পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন।

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.