Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে সিসিকের পুষ্পস্তবক অর্পণ, নগরবাসীকে মেয়রের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ডিসেম্বর, ২০১৯

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবসে শহীদ মিনারে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

পরে সাংবাদিকদের মাধ্যমে মেয়র আরিফুল হক চৌধুরী মহান বিজয় দিবস উপলক্ষে নগরবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত বাঙালির বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বর্ণোজ্জ্বল দিন আজ। বিজয় উৎসবের মূলে রয়েছে লাখ শহীদের বুকের তাজা রক্ত আর অগণিত মানুষের সীমাহীন ত্যাগ, যা জাতীয় জীবনে অম্লান ইতিহাস।

এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) বিধায়ক রায় চৌধুরী, সিসিকের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, শান্তনু দত্ত শন্তু, আজম খান, তারেক উদ্দিন তাজ, সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. জসীম উদ্দিন সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, রুহুল আলম, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, এসেসর চন্দন দাশসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.