Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবস আজ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৬ ডিসেম্বর, ২০১৯

মহান বিজয় দিবস উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলাল, সহ-সভাপতি মো. গোলাপ মিয়া, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন ভূঁইয়া, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, সদস্য মিনহাজুর রহমান, লুৎফুল হক, শফিকুর রহমান, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, আলীরগাওঁ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.