তাহিরপুর প্রতিনিধি | ১৬ ডিসেম্বর, ২০১৯
সুনামগঞ্জের তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে তাহিরপুর উপজেলা প্রশাসন উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী আব্দুছ ছোবাহান আখঞ্জি, সহ-সভাপতি নুরুল আমিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি আবেদীন মোহাম্মদ নুরুল, মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান এমদাদ নূর, হোসাইন শরীফ বিপ্লব, খসরু ওয়াহিদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমুখ।
সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমান।