Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বিজয় দিবস উদযাপন

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৬ ডিসেম্বর, ২০১৯

হবিগঞ্জ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।

এরপর দুর্জয় হবিগঞ্জে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ প্রশাসন মোহাম্মদ উল্ল্যা ও মুক্তিযোদ্ধারা।

এছাড়া হবিগঞ্জ প্রেসক্লাব, হবিগঞ্জ টিভি জার্নলিস্ট এসোসিয়েশন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এরপর সকাল সাড়ে ৮টায় স্থানীয় জালাল স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজ শেষে কুচকাওয়াজের অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.