Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে ট্রাক্টর চাপায় তরুণ-তরুণী নিহত

জকিগঞ্জ ও কানাইঘাট প্রতিনিধি |  ১৬ ডিসেম্বর, ২০১৯

সিলেটের জকিগঞ্জে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী তরুণ-তরুণী নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জকিগঞ্জের হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের পূর্ব পাশে মানিকপুর ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পথচারীরা তরুণ-তরুণীকে উদ্ধার করে জকিগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হচ্ছেন- মোটরসাইকেল চালক কানাইঘাট উপজেলার সাহাপুর গ্রামের জমির উদ্দিনের পুত্র টাইলস মিস্ত্রি রাসেল আহমদ(২৬) ও আরোহী কলেজ ছাত্রী সাবনুর বেগম(১৯)। তিনি জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রামের মাতারগ্রামের হারিস উদ্দিনের মেয়ে। বর্তমানে সাবনুরের পরিবার আটগ্রামের গুচ্ছ গ্রামের বাসিন্দা।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, রাসেলের পকেটে রাসেলের ভিজিটিং কার্ড থেকে তার পরিচয় জানতে পেরেছে পুলিশ। রাসেল গত মাসের ২১ তারিখে এক লক্ষ ছয় হাজার টাকা দিয়ে কিস্তিতে একটি মোটরসাইকেল ক্রয় করার কাগজ তার সাথে পাওয়া গেছে। নিহত সাবনুর রাসেলের প্রেমিকা বলে পুলিশের ধারণা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.