Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ষাঁড়ের লড়াই

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৬ ডিসেম্বর, ২০১৯

মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলায় ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। লড়াইয়ে সিলেট বিভাগের সব কটি জেলা থেকে ৪০টি ষাঁড় অংশগ্রহণ করে।

সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বড়কাপন শেখেরগাঁওয়ে এই লড়াই অনুষ্ঠিত হয়।

বাংলা, দেশ পাগল, আশার আলো, স্বপ্নের সেতু, জয়রাজ, সিন্দুরখালি, কেউড়িসহ ৪০টি বিভিন্ন বিচিত্র নামের ষাঁড় এ লড়াইয়ে অংশগ্রহণ করে। লড়াইয়ের পাশাপাশি তাদের বিচিত্র নামও দর্শকদের আনন্দ দিয়েছে।

আয়োজকেরা জানান, গত ২২ বছর থেকে স্থানীয় মো. মাসুদ কমিশনার এ লড়াইয়ের আয়োজন করে আসছেন। প্রতিবছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে তিনি এই আয়োজন করে আসছেন।

মাসুদ কমিশনার জানান, মানুষকে আনন্দ দিতেই স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। আগামী যত দিন বেঁচে থাকব বড় কোন সমস্যা না হলে এ আয়োজন অব্যাহত থাকবে।

লড়াইয়ে মাসুদ কমিশনারের ‘বাংলা’ নামের ষাঁড় ১ম স্থান ও সিলেট জালালাবাদের সফিক মিয়ার ‘সালাম মল্লিক’ ২য় স্থান অধিকার করে। লড়াইয়ে অংশ নেয়া প্রতিটি ষাঁড়কে পুরস্কৃত করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজারের পৌর মেয়র ফজলুর রহমান। উপস্থিত ছিলেন কমিশনার মো. মাসুদ, কৃষক দলের জেলা সভাপতি জমসেদ মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.