Sylhet Today 24 PRINT

বড়লেখায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি |  ১৬ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন এই সংবর্ধনার আয়োজন করে।

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা দুইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব শুভাশিষ দে শুভ্র’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক, বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ও আব্দুল খালিক, মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান জাফর আহমদ ও সাবলু মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.