Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে সিলেট মহানগর যুবলীগের নানা কর্মসূচি পালন

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০১৯

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে সিলেট মহানগর যুবলীগ।

সোমবার সকাল ১০টায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ও মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীকে সাথে নিয়ে সিলেট মহানগর যুবলীগ পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু করেন।

সকাল ১১টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে বিজয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও লাখো বাঙালি শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করে অধ্যাপক জাকির বলেন, সিলেট মহানগর যুবলীগ সবসময় ব্যতিক্রমী, সৃজনশীল ও শিক্ষামূলক আয়োজন করে, আজকের এই আয়োজন করার জন্য আমি সিলেট মহানগর আওয়ামীলীগ ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই, আগামীতে সিলেট মহানগর যুবলীগ এরকম আরও আয়োজনের মাধ্যমে আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা করি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.