নিজস্ব প্রতিবেদক | ১৭ ডিসেম্বর, ২০১৯
সিলেট নগরীর উপশহরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
উপশহর কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. দিদার হোসেন রুবেল জানান, উপশহরের জি ব্লকের চার নম্বর রোডের ৮৫ নম্বর বাসায় রাত ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে সময় মতো ফায়ার সার্ভিস আসায় ও স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুতই নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বলা হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন দ্রুতই নিভিয়ে ফেলতে সক্ষম হয়। বড় ধরণের ক্ষয়ক্ষতি ঘটে নি।