Sylhet Today 24 PRINT

মাধবপুরে শীতবস্ত্র বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃষ্ণপুর আদর্শ যুব সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি হাফিজুর রহমান রেজুয়ানের সভাপতিত্বে ও প্রবাসী আব্দুল মমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বহরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এহতেশামুল বার চৌধুরী লিপু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন, মাহবুবুর রহমান সোহাগ, সমাজ সেবক শাহিন আলম রিপন, শাহজাহান মিয়া, হাজী সলিম উদ্দিন, আলী আকবর মাশুক মেম্বার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.