Sylhet Today 24 PRINT

নানা কর্মসূচির মধ্য দিয়ে এসএমপির বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক |  ১৭ ডিসেম্বর, ২০১৯

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) কর্মসূচির অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি ও প্রসিকিউশন) সঞ্জয় সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসাসহ সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সর্বস্তরের পুলিশ সদস্য।

সকাল পৌনে ৭টায় মহান দিবস উপলক্ষে সিলেট জেলা পুলিশ লাইনসে শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে পুলিশ লাইনসের ভিতরে পুলিশ শহীদদের গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম বার, সিলেট জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম, ৭ম আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. ঈসরাইল হাওলাদার, পিবিআই সিলেটের পুলিশ সুপার মো. হুমায়ূন কবিরসহ সর্বস্তরের পুলিশ সদস্য।

সকাল সাড়ে ১০টায় কবি কাজী নজরুল অডিটোরিয়াম, রিকাবীবাজার, সিলেটে মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা আয়োজন করে সিলেট জেলা প্রশাসন ও জেলা পরিষদ। সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।

বেলা দেড়টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা ও স্মৃতিচারণ করে অনুষ্ঠানের আয়োজন করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ ও সিলেট জেলার পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি ও প্রসিকিউশন) সঞ্জয় সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসাসহ সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সর্বস্তরের পুলিশ সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে ১৩ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত এসআই/মো. ইরাজ উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত এসআই/মো. আবুল কালাম মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

এছাড়া এসএমপির বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের মুক্তিযুদ্ধসংক্রান্ত প্রামাণ্যচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.