Sylhet Today 24 PRINT

কমলগঞ্জের পতনঊষারে তিনদিনব্যাপী বিজয় উৎসব সম্পন্ন

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তিনদিনব্যাপী বিজয় উৎসব সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিজয় উৎসবের সমাপনী দিনে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতিযোগিতামূলক খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে ১৫ ডিসেম্বর সকাল ১০টায় বিজয় উৎসব উদযাপন পর্ষদ, পতনঊষার এর আয়োজনে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে তিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ওইদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতা ও সন্ধ্যায় মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

সমাপনী দিনে উদযাপন পর্ষদের আহবায়ক পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা সিকান্দর আলী, সমাজসেবক ও শিক্ষানুরাগী আ. নুর মাষ্টার, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক মোহাম্মদ আব্দুল আহাদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উদযাপন পর্ষদের সদস্য সচিব অলি আহমদ খান ও শিক্ষক জমশেদ আলী।

সমাপনী অনুষ্ঠানে ২নং পতনঊষার ইউনিয়নের ১৬ জন মুক্তিযোদ্ধাকে উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা শেষে ‘বিজয় বসন্ত’ নাটক মঞ্চায়ন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.