Sylhet Today 24 PRINT

বুধবার সিলেট রেলস্টেশন অভিমুখে বাম জোটের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক |  ১৭ ডিসেম্বর, ২০১৯

রেলের আধুনিকায়ন ও সংখ্যা বৃদ্ধি, সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেলের ডবল লাইন করা, রেলের টিকেট কালোবাজারি ও দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৮ ডিসেম্বর) বুধবার দুপুর ১টায় সিলেট সিটি পয়েন্ট থেকে রেল স্টেশন অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফর, বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জ্বল রায়, সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সংগঠক এম.এ হাসিব বুধবারের এই পদযাত্রা সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.