Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে ১২শ পিস ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ১৭ ডিসেম্বর, ২০১৯

সিলেটের জকিগঞ্জে ১২শ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে জকিগঞ্জ থানাধীন ২নং বিরশ্রী ইউনিয়নের বড় পাথর সাকিনে মাদক মামলার পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে জানানো হয়।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসেরের তত্ত্বাবধানে এসআই পরিতোষ পালের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

আটককৃত আসামির নাম আলতাফ হোসেন (৩২)। সে জকিগঞ্জের বড় পাথর এলাকার মৃত আব্দুস শুকুরের ছেলে।

পুলিশ জানায়, আটককৃত আলতাফ হোসেন মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি। অভিযানের সময় আসামির বসত ঘর থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলতাফ হোসেন এর সহযোগী একই গ্রামের মৃত আমান উল্লার পুত্র আনোয়ার ও জমির আলী পুত্র মোহাম্মদ আলী মন্টু পালিয়ে যায়।

এ ঘটনায় জকিগঞ্জ থানার এসআই (নি.) পরিতোষ পালের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিল ১০ (ক)/৪১ মোতাবেক জকিগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে। আটককৃত আসমিকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.