সুনামগঞ্জ প্রতিনিধি | ১৭ ডিসেম্বর, ২০১৯
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় নিষিদ্ধ বিয়ার জব্দ করেছে বিজিবি। লাউরগড় বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ১২ বোতল বিয়ার জব্দ করেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ৯ টার সময় লাউরগড় বিওপির টহল দল এক বিশেষ অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২০৩/১-আর এর নিকট হতে বিয়ার জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের বারেকটিলা থেকে ১২ বোতল ভারতীয় বিয়ার জব্দ করা হয়।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন অধিনায়ক মাকসুদুল আলম জানান, জব্দকৃত ভারতীয় বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।