Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর সন্তান প্রসব

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০১৯

সোমবার সিলেটের একটি বেসরকারি হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। নবজাতকের মা সুনামগঞ্জের জগন্নাথপুরের একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী (১৩)। গত মার্চে যে ধর্ষণের শিকার হয়েছিলো।
 
ওই স্কুল ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, গত ৪ মার্চ ওই ছাত্রীকে বেড়ানোর কথা বলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার একটি বাড়িতে নিয়ে যান পাশ্ববর্তী আরেকটি বিদ্যালয়ের শিক্ষক বাপ্পা সেন। সেখানে বাপ্পা ও তার বন্ধু সামাদ মিলে ছাত্রীকে ধর্ষণ করেন। পরে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অন্তঃসত্ত্বা হওয়ার পর মেয়েটি তার পরিবারকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে মেয়ের বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় দুইজনকে আসামি করা হয়।

মামলা হওয়ার পর জগন্নাথপুর জগন্নাথপুর থানা পুলিশ বাপ্পা সেনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে। বাপ্পা সেন বর্তমানে সুনামগঞ্জ জেল হাজতে রয়েছে।

মেয়েটির বাবা জানান, আমার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে যারা সর্বনাশ করেছে আমরা তার বিচার চাই। আমার মেয়ে এখন সন্তানের জননী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.