Sylhet Today 24 PRINT

সুরমার ভাঙ্গনে হুমকীর মুখে লালারগাঁও

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৫

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হওয়ার পথে সিলেট সদর উপজেলার লালারগাঁও গ্রামের বিস্তৃর্ণ জনপদ। বিরামহীন নদী ভাঙ্গনে বিনষ্ট হচ্ছে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা ,মসজিদ, মন্দির, খেয়াঘাট, লঞ্চণঘাট, ফেরীঘাট, খেলার মাঠ, ফসলী জমি, ওলি আওলিয়াদের মাজার, বাজার, গাছপালা, বসতভিটা, কালভার্টসহ প্রভূতি।

সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের প্রায় ২ কি.মি. এলাকার ভয়াবহ ভাঙ্গন বিগত ৩০ বছরেও কমেনি, বরং দিনের পর দিন বেড়েই চলেছে। বিশেষ করে বিগত বন্যায় অত্র এলাকায় ভাঙ্গনের চিত্র খুবই করুণ। পানি কমে যাবার সাথে সাথে নদীর ভাঙ্গন গ্রামের ১৬টি পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। বর্তমানে এসব পরিবার রাস্তার ধারে বসবাস করছে। ইতিপূর্বে এ নদীর ভাঙ্গনে শতাধিক পরিবার গ্রাম ছাড়া হয়ে বর্তমানে যাযাবর জীবন কাটাচ্ছে।

সিলেট- সুনামগঞ্জ সড়কের লামাকাজী এম এ খান সেতু সংলগ্ন এলাকায় সুরমা নদীর ভাঙ্গনের কবলে পড়ে অনেক অসহায় দরিদ্র পরিবার নিঃস্ব হচ্ছে। এখন থেকে নদী ভাঙ্গন রোধে ব্লকবাধঁ নির্মাণ করা না হলে পরবর্তীতে নদী ভাঙ্গন রোধ করা সম্ভব হবে না। বর্ষা মৌসূমে নদীর স্রোতের ঘূর্ণায়ন আর শূকনো মৌসূমে নদীর পানি কমে যাওয়ার ফলে নদী ভাঙ্গন আরো প্রকট আকার ধারণ করছে।

গ্রামের মুরব্বী আশক আলী জানান, লালারগাঁও গ্রামের নদী ভাঙ্গন রোধে এখন পর্যন্ত কার্যকর কোন প্রদক্ষেপ গ্রহণ করা হয় নি। তিনি এ ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.