Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অটোরিকশার ধাক্কায় নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৯ ডিসেম্বর, ২০১৯

হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজি অটোরিকশার ধাক্কায় কালা চাঁন (৫৫) নামের একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার শ্রীকুটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালা চাঁন হবিগঞ্জ সদর চরহামুয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কালা চাঁন হবিগঞ্জ থেকে চুনারুঘাটে রাজমিস্ত্রির কাজে যাওয়ার পথে একটি সিএনজি অটোরিকশা তাকে পেছন দিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.