Sylhet Today 24 PRINT

বড়দিন উপলক্ষে সিলেটে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৯

আসন্ন শুভ বড়দিন (২৫ ডিসেম্বর) উপলক্ষে সিলেটে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টা সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপ-পুলিশ কমিশনার (পিওএম) কামরুল আমীনের সভাপতিত্বে ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) বিভূতি ভূষণ বানার্জী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) সুজ্ঞান চাকমা, ওসমানী মেডিকেল কলেজের প্রতিনিধি ডা. জলিল কায়সার খোকন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সুদীপ দাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের সহকারী প্রকৌশলী বকুল চন্দ্র চক্রবর্তী, সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আলম, ফায়ার সার্ভিসের আবু খায়ের মামুন, সিভিল সার্জনের স্নিগ্ধেন্দু সরকার, সিলেট ইম্মানুয়েল জ্যা. চার্চের মাস্টার সূর্য ত্রিপুরা, এজি চার্চের আভা বাড়ৈ, লাক্কাতুরা চার্চের গডেন বিশ্বাস, লাক্কাতুরা প্রেস বিটারিয়ান চার্চের মি. বিধান বিশ্বাস, খাদিম মিশন ক্যাথলিক চার্চের জর্জ ত্রিপুরা, খাদিম নগর চার্চের মি. অরুণ নাহার.

এছাড়া বিভিন্ন থানার সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জসহ বিভিন্ন চার্চের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিলেট মেট্রোপলিটন এলাকায় ১০ (দশ) টি গির্জা বা চার্চে শুভ বড়দিনের অনুষ্ঠান আয়োজন করা হবে।

আলোচনা সভায় বিভিন্ন গির্জা ও চার্চের প্রতিনিধি তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেন। তাছাড়া বিভিন্ন সরকারি দপ্তর- সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, সিভিল সার্জনের প্রতিনিধি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিগণ শুভ বড়দিন উপলক্ষে তাদের ফোকাল পয়েন্টের নাম ঘোষণা করেন এবং যে কোন প্রয়োজনে সহযোগিতা করবেন বলে জানান।

সভাপতির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার (পিওএম) কামরুল আমীন বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে আসন্ন শুভ বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা প্রদান করা হবে। তাছাড়া শুভ বড়দিন উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপনের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।

পরবর্তীতে সভাপতি সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও বড় দিনের শুভেচ্ছা জানিয়ে সভায় কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.