Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রী বরাবরে ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির স্মারকলিপি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৫

গ্যাস, বিদ্যুৎ ও ট্রেড লাইসেন্স’র ফি, জ্বালানী তেলের দাম, সিএনজি ও বাস ভাড়া কমানোর দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা কমিটি প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২ ঘটিকায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান কালে ইন্দ্রানী সেন সম্পার পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী বলেন, সরকার ১ সেপ্টেম্বর থেকে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে যার প্রভাব ইতিমধ্যে বাসা ভাড়া, পরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে পড়তে শুরু করেছে।

গত ১০ সেপ্টেম্বর আকস্মিকভাবে সিএনজি ও বাস ভাড়া বৃদ্ধি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ফলে জনজীবনে সংকট আরো ঘনীভূত হচ্ছে।

‘বিশ্ব বাজারে যখন তেলের মূল্য অবিশ্বাস্য ভাবে ব্যারেল প্রতি ৪০ থেকে ৫০ ডলার কমেছে। যার ফলে পৃথিবীর অন্যান্য দেশে তেলের দাম কমিয়েছে। আমাদের দেশেও কমার কথা কিন্তু আমাদের দেশে জ্বালানী তেলের দাম কমানো হয়নি বরং তেলের দাম কমানো হবে না বলে জ্বালানী প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট ব্যাক্তিরা বিবৃতি দিয়েছে; যা অত্যন্ত দুঃখজনক’।

ট্রেড লাইসেন্সর ফি ২ গুন, ৩ গুন থেকে শুরু করে ব্যবসার ধরন বুঝে ৮১৫ গুন পর্যন্ত বেড়েছে। যার ফলে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছে মহাবিপদে ঠিক এমনি পরিস্থিতিতে সরকার এক তরফা ভাবে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে। অনতিবিলম্বে বর্ধিত মূল্য জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ, ট্রেড লাইসেন্স’র ফি, সিএনজি এবং বাস ভাড়া প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর দাবী কারা হয়।

স্মারকলিপি প্রদান করার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড আবুল হোসেন, জেলানিতা দ্বিন বন্ধু পাল, অরুন কুমার রায়, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলা সাধারণ সম্পাদক কাজী আলফাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক অজিত দেবনাথ, সহ সভাপতি শাহাবুদ্দিন, শাহ্ আলম, জুয়েল, আব্দুল মন্নান জীবন, ডা: রফিকুল ইসলাম রতন, ডা: শফিকুল ইসলাম শফিক, যুবমৈত্রী মহানগর সহ সভাপতি শামীম মজুমদার, সহ সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ, আলমগীর হোসেন, মুহিত খান, আব্দুল্লাহ খোকন, ছাত্রমৈত্রী সিলেট জেলা সভাপতি স্বপন দাস, আমীনা পিউরি, মোঃ রোকন উদ্দিন, নারী মুক্তি সংসদ সিলেট জেলা সাধারণ সম্পাদক সায়েদা আক্তার, রহিমা বেগম, নূর নাহার, আঙ্গুর আলী, মিলন মাল, তিন নাথ, অরুন দাস, মঈন উদ্দিন, আনোয়ার হোসেন ও সুমন আজাদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.