Sylhet Today 24 PRINT

২৭-২৮ ডিসেম্বর সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক |  ২২ ডিসেম্বর, ২০১৯

ফাইল ছবি

সিলেটের উপর দিয়ে চলতি শীত মৌসুমে কোনো শৈত্যপ্রবাহ বয়ে যায়নি বলে জানিয়েছে আওহাওয়া অধিদপ্তর। তবে ২৭ ও ২৮ ডিসেম্বর সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আবু সাইদ বলেছেন, সিলেটে শৈত্যপ্রবাহ নেই। তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামলে তখন শৈত্যপ্রবাহ হয়।

সিলেটে শনিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন জলীয়বাষ্পের পরিমাণ ছিল ৯০ এর উপর। তাই শীত বেশি অনুভূত হয়েছে বলে জানান তিনি।

প্রায় কাছাকাছি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজ রোববারও শীত বেশি অনুভূত হচ্ছে।

তবে আগামী ২৭-২৮ তারিখ নাগাদ সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান আবু সাইদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.