Sylhet Today 24 PRINT

জুড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

জুড়ী প্রতিনিধি |  ২২ ডিসেম্বর, ২০১৯

'স্বল্প খরচ, উন্নত মান, সর্বোত্তম চিকিৎসা সেবা' মৌলভীবাজারের জুড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে জুড়ী উপজেলা ফাউন্ডেশনের আয়োজনে 'আল হারামাইন হাসপাতাল প্রা. লি.' এর উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সভাপতি রায়হানুল ইসলামের সভাপতিত্বে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল হোসেন পলাশের পরিচালনায় 'ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মু্ক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন আল হারামাইন হাসপাতাল প্রা. লি. এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান (সিআইপি) ও আল হারামাইন হাসপাতাল প্রা. লি. (মেডিকেল সার্ভিসেস) এর পরিচালক ডা. এম. ফয়েজ আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির জুড়ী উপজেলা সভাপতি তাজুল ইসলাম (তারা মাস্টার), জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাশ, দুবাই প্রবাসী আজমল আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, জুড়ী উপজেলা ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রায়হান আহমদ শাহিনসহ উপজেলা ফাউন্ডেশনের সকল সদস্য।

ফ্রি মেডিকেল ক্যাম্পে' মেডিসিন, গাইনি রোগ, জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, হৃদরোগ এর ফ্রি চিকিৎসা দেওয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পটি সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.