Sylhet Today 24 PRINT

কোয়ারি খুলে দেয়ার দাবিতে জাফলংয়ে মানববন্ধন

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২২ ডিসেম্বর, ২০১৯

উচ্চ আদালতে বিচারাধীন এবং আইনি জটিলতায় বন্ধ থাকা জাফলং পাথর কোয়ারি খুলে দেয়ার দাবীতে জাফলংয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় সামাজিক সংগঠন মোহাম্মদ মিতালী সবুজ সংঘের উদ্যোগে জাফলং মোহাম্মদপুর এলাকায় আয়োজিত এ মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন এলাকার একাধিক সংগঠন।

সামাজিক সংগঠন মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি রুবেল আহমদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা ট্রাক-পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম খাঁন, সহসভাপতি ইসমাইল আলী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা শ্রমিকলীগের সভাপতি মাসুক আহমেদ, পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক সিরাজ উদ্দিন, যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.