সিলেটটুডে ডেস্ক | ২২ ডিসেম্বর, ২০১৯
সিলেটের জৈন্তাপুর থানা এলাকা হতে ৫৫৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টা ৪০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এ অভিযান চালিয়ে ঐ ব্যক্তিকে আটক করে। জৈন্তাপুর থানাধীন হরিপুর বাজারের মেসার্স শাহ মাদার ফিলিং স্টেশন এর বিপরীতে জনৈক তারেক এর মুদির দোকানের ভিতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি দল মেজর ইশতিয়াক ও এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
আটককৃত আসামির নাম জয়নাল আবেদিন (৩৫)। সে গোলাপগঞ্জের বাঘা উওর গোলাপ নগরের মৃত আফতাব আলীর ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।