সুনামগঞ্জ প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৯
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গলা ভাঙ্গা গুল বিলের পানিতে বিষ ঢেলে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ঐ দিন বিকালে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গলা ভাঙ্গা গুল বিলের মালিক মামুদগর গ্রামের আজারুল ইসলাম।
তিনি অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার রাতে মামুদনগর গ্রামের আবুল কালাম, জুলেদ, মনির হোসেনসহ কয়েকজন দুষ্কৃতকারী বিলে বিষ ঢেলে দেয়। এতে বিলের প্রায় ৪ লাখ টাকার রুই, কাতলা, মিনারকার্পসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছের পোনা মরে ভেসে ওঠে।
এ ব্যাপারে আবুল কালাম বলেন, অভিযোগের বিষয়টি মিথ্যা ভিত্তিহীন আমার বিরুদ্ধে এটি একটি ষড়যন্ত্র।
ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম বলেন, শনিবার বিকালে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।