Sylhet Today 24 PRINT

কুমারপাড়া থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৩ ডিসেম্বর, ২০১৯

সিলেট নগরীর কুমারপাড়া থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন (৪০), সিলেটের মোগলাবাজারের গঙ্গানগর গ্রামের মইনুল হক চৌধুরীর ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট জেলার মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.