জুড়ী প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৯
মৌলভীবাজারে জুড়ী উপজেলা ফাউন্ডেশন এর আয়োজনে ও সিলেট আল হারামাইন হাসপাতালের সার্বিক তত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে দিন ব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সভাপতি প্রভাষক রায়হানুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল হারামাইন হাসপাতালের ভাইস চেয়ারম্যান অলিউর রহমান সিআইপি, আল হারামাইন হাসপাতালের পরিচালক ড. এম ফয়েজ আহমদ, জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, সহকারি পরিচালক ড. আহমেদ নাফি, ড. সৌম্য রায়, ড. রেজা আহমেদ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি তাজুল ইসলাম মাষ্টার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ফয়ছল মাহমুদ, আব্দুল হান্নান প্রমুখ।
দিন ব্যাপী মোট ২৪ জন ডাক্তার সম্পূর্ণ বিনামূল্যে প্রায় ১৩০০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।