Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সপ্তাহব্যাপী বই মেলার আয়োজন

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৩ ডিসেম্বর, ২০১৯

হবিগঞ্জে সপ্তাহব্যাপী বই মেলার আয়োজন করবে জেলা প্রশাসন। ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় এই মেলা অনুষ্ঠিত হবে। বই মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সপ্তাহ ব্যাপী বই মেলা সফল করতে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, এনডিসি সজিব কান্তি রুদ্র, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল্লা ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।

ঢাকার উল্লেখযোগ্য প্রকাশনীসহ অর্ধশতাধিক স্টল এই মেলায় অংশগ্রহণ করবে। প্রতিদিন থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে বলে সভায় জানানো হয়।

সভায় মেলাকে সফল করতে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয় এবং বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.