Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৩ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পর্যায়ে ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলন, পৌর মেয়র জুয়েল আহমদ, বিআরডিবি সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান।

আরও উপস্থিত ছিলেন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসিদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভিন, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.