Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে চা বাগান এলাকায় শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৩ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জের বিভিন্ন চা বাগানে শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার ৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুস শহীদ পাত্রখোলা, মাধবপুরসহ বিভিন্ন চা বাগানে ঘুরে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

এ সময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছলম ইকবাল, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.