Sylhet Today 24 PRINT

রাজন হত্যা মামলার অভিযোগ গঠন ২২ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৫

শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ২২ সেপ্টেম্বর নির্ধারণ করেছে আদালত। আজ (বুধবার) শুনানির নির্ধারিত তারিখে পলাতক আসামীদের আইনজীবীরা উপস্থিত না থাকায় ২২ সেপ্টম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা।

মামায় বাদী পক্ষের আইনজীবী এডভোকেট শওকত চৌধুরী এই তথ্য জানিয়েছেন। এ মামলায় কারাবন্দি থাকা ১০ আসামীকে আজ আদালতে হাজির করা হয়েছিলো বলে জানান তিনি।

এর আগে গত ৭ সেপ্টেম্বর রাজন হত্যা মামলা মহনাগর হাকিম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে সামিউল আলম রাজনকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। ঘাতকরা রাজনকে নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করে অনলাইনে ছড়িয়ে দয়। সে ভিডিও দেখে সারা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সৌদিতে আটককৃত কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ এবং আরেক হোতা পাভেলকে পলাতক দেখানো হয়। আদালত ২৪ আগস্ট আদালত চার্জশিট আমলে নেন।

পরদিন আদালতের নির্দেশে ২৫ আগস্ট পলাতক কামরুল ও শামীমের মালামাল ক্রোক করে নগরীর জালালাবাদ থানা পুলিশ।

গত ৩১ আগস্ট রাজন হত্যাকাণ্ডের মূল আসামি পলাতক কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ ও আরেক হোতা পাভেলকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.