Sylhet Today 24 PRINT

জৈন্তাপুর সীমান্তে ভারতীয় গরু-মহিষের চালান আটক

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৩ ডিসেম্বর, ২০১৯

সিলেটের জৈন্তাপুর উপজেলার টিপরাখলা সীমান্তে ভারতীয় গরু-মহিষের একটি চালান আটক করেছে ৪৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে বিজিবি'র জৈন্তাপুর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বাংলাদেশ ভূখণ্ডে অভিযান চালিয়ে ১৫টি ভারতীয় গরু ও ৩টি ভারতীয় মহিষের চালান আটক করা হয়। তবে, অভিযানে কোনো চোরাকারবারি আটক হননি।

ভারতীয় গরু-মহিষ আটকের বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর বিজিবি’র ক্যাম্প কমান্ডার মুস্তাফিজুর রহমান জানান, অভিযান চালিয়ে ১৫টি গরু ও ৩টি মহিষ আটক করা হয়েছে। এগুলো বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। গরু চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। গরু আটকের বিষয় কাস্টমকে জানানো হয়েছে। কাস্টম কর্মকর্তাদের উপস্থিতিতে এগুলো নিলামে বিক্রি করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.