Sylhet Today 24 PRINT

কমলগঞ্জের ৪০টি গির্জায় আর্থিক অনুদান প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৩ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চলের ৪০টি গির্জার জন্য আনুষ্ঠানিকভাবে বড়দিনের অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে অনুদানের এই অর্থ প্রদান করেন এমপি মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ।

মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিশন প্রধান সুছিয়াং-এর সভাপতিত্বে বড় দিনের অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি পিডিশন প্রধান, কমলগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ ও বিভিন্ন গির্জা থেকে আগত মণ্ডলী ও পুঞ্জি প্রধানরা।

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার ৪০টি গির্জায় আড়াই লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.