Sylhet Today 24 PRINT

উৎমা পাথর কোয়ারীতে টাস্কফোর্সের অভিযান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ২৪ ডিসেম্বর, ২০১৯

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা পাথর কোয়ারীতে টাস্কফোর্সের অভিযানে ২৬ টি শ্যালো মেশিন, ৬টি পাম্প, বিভিন্ন যন্ত্রপাতি ৯৫ টি ও ৩ হাজার ফুট পাইপসহ অবৈধ ভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

২৩ ডিসেম্বর (সোমবার) দুপুর ১১ টা থেকে ২.৩০ মিনিট পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে ধ্বংসকৃত মালামালের মুল্য প্রায় ৬৫ লক্ষ টাকা।

উৎমা পাথর কোয়ারীতে অবৈধ ভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স এ অভিযান চালায়। অভিযানের সময় টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলন কারীরা পালিয়ে যায়, পরে কোয়ারীতে স্থাপিত মেশিন, পাইপ ও মালামাল ভেঙ্গে, পুড়িয়ে দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও বিজিবিসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, পরিবেশ বিধ্বংসী যে কোনো কর্মকান্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এবিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.