Sylhet Today 24 PRINT

নগরীতে ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ডিসেম্বর, ২০১৯

সিলেট নগরীর কাষ্টঘর থেকে ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইলসহ একজনকে আটক করেছে র‍্যাব।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫৯০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃত আমিন আহমদ (৩০) সিলেটের শাহপরানের সৈয়দপুর গ্রামের প্রয়াত শহীদ আহমদের ছেলে।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.