Sylhet Today 24 PRINT

জালালাবাদে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ডিসেম্বর, ২০১৯

সিলেট নগরীর জালালাবাদ থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফারুক মিয়া (৪৫) হবিগঞ্জের চুনারুঘাটের নয়ানী গ্রামের রুপন আলির ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.