Sylhet Today 24 PRINT

কোর্ট পয়েন্টে মোবাইল ও ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ডিসেম্বর, ২০১৯

সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে ইয়াবা ও মোবাইলসহ দুজনকে আটক করেছে র‍্যাব।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় সুরমা মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃত সাদ্দাম হোসেন (২৫) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর গ্রামের মানিক মিয়ার ছেলে ও জীবন মিয়া (২৬) হবিগঞ্জের বাহুবলের পৈল গড়ের পাড় গ্রামের প্রয়াত সাজিদ মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিদের এসএমপির কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.