Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ডিসেম্বর, ২০১৯

সিলেটের দক্ষিণ সুরমা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় সুরমা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বাদল হোসেন (৪০) সিলেটের দক্ষিণ সুরমার বলদি গ্রামের প্রয়াত সোনাহর আলীর ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.